Skip to main content

Posts

Showing posts from August, 2022

বিবাহ বার্ষিকীতে স্মৃতিচারণ

২০১৮ সালের ঈদুল ফিতরের দিনের কথা। বন্ধুকে নিয়ে রওনা হলাম চোখে না দেখা আরেক বন্ধুর বাড়িতে বেড়াতে। মা-বাবার বাধ্যগত সন্তান হিসেবে আগে কখনো অচেনা জায়গায় যাওয়া হয় নাই। নিজেকে আমি বরাবরের মতই তথাকথিত আনস্মার্ট লুকেই ভালবাসি। খোদা প্রদত্ত চেহারা খানা নিয়ে আয়নার সামনে এমনিতেও খুব একটা যাওয়া হয় না। গাঢ় নীল কালারের একটা পাঞ্জাবি, জিন্স আর স্যান্ডেল পড়ে বেড়াতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হলাম। আমার বাড়ি থেকে ১ কি.মি. এর মধ্যে মহাসড়ক, ১৫ কি.মি. দূরে জেলা সদর সেখান থেকে ১০ কি.মি. দূরে ছিল সেদিনের গন্তব্য। বাড়ি থেকে হেটে অমরখানা বাজার সেখান থেকে ১০০ গজের মধ্যেই মহাসড়ক। ব্যাটারি চালিত অটো রিক্সায় করে পঞ্চগড় জেলা শহর পৌছে ফোনে জেনে নিলাম সেখান থেকে যাওয়ার উপায়। সরাসরি পৌছানোর বাহন না পেয়ে ৫-৬ কি.মি. পর আমকাঠাল নামক একটা ছোট্ট বাজার পর্যন্ত অটো রিক্সায় করে গেলাম। বিপত্তি বাধল এখানে পৌছানোর পর। শতভাগ বিদ্যুৎ এর দেশে আমার জেলায় (প্রায় পুরো অংশে) যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ২৫ ঘন্টা বিদ্যুৎ ছিল না মানে লোডশেডিং যা আমরা এখন অফিশিয়ালি পাচ্ছি। আমকাঠাল নেমে প্রায় ২ ঘন্টা অপেক্ষা করেও কোন গাড়ি, রিক্সা, ভ্যান ক...