Skip to main content

Posts

Showing posts from September, 2024

ইনজুরি, মেডিসিন ও ওজন বৃদ্ধি: সময়/অসময়

 স্বপ্নীল স্বাস্থ্যটা তোমার ফুলতেছে কেন হঠাৎ? কিংবা ভালই মোটা হইছো আগের থেকে!! অবাক হয়েছি বেশি (হাসছিও অনেক) যখন আম্মা বলেন "ব্যাটা সকালে ঘুম থেকে উঠে দৌড়াবা পাড়িস না???" ইদানীং এই কথাগুলো প্রায়শ শুনি। ভালই লাগে ছয়ফুট তদূর্ধ্ব হাড্ডিসার শরীরে ধীরে ধীরে মাংস জমানো হয়েছে। তবে আত্মতুষ্টি যে নেই সেটা ব্যাখ্যা সহকারে কাউকে বোঝানোর চেষ্টা করিনি। ঘটনার শুরুর তারিখটা সম্ভবত ০৭ সেপ্টেম্বর ২০২১। সাল ও মাস নিশ্চিত হলেও তারিখটা ২/১ দিন আগে বা পরে হবে। অফিসের জরুরি কাজের জন্য পাশের অফিসের সিড়িতে তড়িঘড়ি করে উঠতে গিয়ে সিড়িতে পড়ে দুই হাটুতে কিছুটা ব্যথা পাই। খুবই সাধারণ মনে করে অফিসের সহকারী সার্জনের নিকট থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে খাল্লাস। তিনি (ডাক্তার) হাটুর এক্সরে করার নির্দেশনা দিলেও ঠুনকো ভেবে করা হয়নি। সবই স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু মাস ৩/৪ পর হাটুর ব্যাথাটা আবার শুরু হলে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমইএস), ঢাকায় একজন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি প্রেসক্রিপশনে কিছু টেস্ট ও ঔষুধ সাজেস্ট করেন। সবকিছু সম্পন্ন সাধারণ মনে করে তিনি ক্যালসিয়াম ও Chondroitin+Glucosa...