বন্ধু কিংবা পরিচিত কয়েকজনদের সাথে প্রায়ই বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় অনেকেই বলে বসে আমি নাকি তাদের থেকে বেশি সুখী। আমি মাঝে মাঝে অবাকই হই সুখকে কিভাবে Compare করা যায়। বা সুখী হতে কি প্রয়োজন? আমরা জানি বিল গেটস পৃথিবীর অন্যতম সেরা ধনী। কয়েকবার শ্রেষ্ঠ ধনীও হয়েছেন। কিন্তু বিল মামায় এমন কোন বিল দিতে না পারায় তার স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হলো এটা নিয়ে ভাবি। যাইহোক তাদেরও ভাবনার জায়গা আছে যেখান থেকে তারা বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছেন। এখন আমার খুব কিউরিওসিটি সুখের বিষয়ে। আচ্ছা সুখ কি? সুখের সংজ্ঞা খুজতে প্রথমে গুগল মামাকে জিজ্ঞেস করলাম মামা সুখ কি? গুগল মামা অনেকের কাছে আমাকে পাঠাল। তারা তাদের মত করে সুখ কি জিনিস সেটা আমাকে বুঝানোর চেষ্টা করল। তাদের মধ্যে একজনের কথাটা ঠিক এরকম যে, সুখ একটি মানবিক অনুভূতি। সুখ মনের একটি অবস্থা বা অনুভূতি যা ভালোবাসা, তৃপ্তি, আনন্দ বা উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। যত বড় নিক্তি/একক দিয়েই মাপুন না কেন সঠিকভাবে সুখ পরিমাপ করা অত্যন্ত কঠিন। সমাজে ধনী, গরিব, সুখী, অসুখী; বিভিন্ন ধাঁচের মানুষের বসবাস। সকলেই সুখী হতে পারে না। তবে সুখী হতে পয়সা লাগে না। নিজ...